মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে | চ্যানেল আই অনলাইন

আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা হলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন, অন্যদিকে লেবাননে ইসরাইলের ব্যাপক হামলায় একদিনেই দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এখনও কার্যত বন্ধ হরমুজ প্রণালি। এই বাস্তবতায় স্থায়ী যুদ্ধ বন্ধে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে আলোচনা। বৈঠক উপলক্ষে নিরাপত্তা বিবেচনায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতি ও শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন ইরানি প্রতিনিধিরা।

Scroll to Top