মধ্যপ্রাচ্যে অস্থিরতা: দোহায় শাকিরার কনসার্ট বাতিল, আবুধাবিতে স্থগিত – DesheBideshe

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: দোহায় শাকিরার কনসার্ট বাতিল, আবুধাবিতে স্থগিত – DesheBideshe

দোহা, ২৫ মার্চ – মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজমান অস্থির পরিস্থিতির কারণে আগামী ১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় পপ তারকা শাকিরার নির্ধারিত কনসার্টটি বাতিল করা হয়েছে। পর্যটনভিত্তিক ওয়েবসাইট ভিজিট কাতার তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য অ্যাফলিনিটজ মিউজিক ফেস্টিভ্যালও পিছিয়ে দেওয়া হয়েছে। ওই উৎসবে শাকিরা এবং জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের পারফর্ম করার কথা ছিল। টিকেট বিক্রির প্ল্যাটফর্ম প্লাটিনাম লিস্ট জানিয়েছে, এই অনুষ্ঠানটি চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিনোদনমূলক আয়োজন সাময়িকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top