সেনাবাহিনীকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, যৌথ বাহিনীর পোস্টে পরপর দুটি হামলা হয়েছে। প্রথম দফায় ভোর চারটায়, এরপর সোয়া পাঁচটা নাগাদ। সশস্ত্র গোষ্ঠী পার্শ্ববর্তী চিকিম গ্রামের পাহাড়ের চূড়া থেকে আরপিজি ব্যবহার করে ও গুলি চালায়।
গত শুক্রবার মণিপুরের বিষ্ণুপুর জেলায় তিনজন স্থানীয় ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মণিপুরে গত বছরের মে মাস থেকে চলা সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।


