ভোটের দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে বললেন সাকিব | চ্যানেল আই অনলাইন

ভোটের দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে বললেন সাকিব | চ্যানেল আই অনলাইন

মাগুরা-১ আসনের নৌকার মাঝি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত মাগুরা শহরের কলেজ পাড়ায় তিনি উঠান বৈঠকে অংশ নেন। সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদী হাসান উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ টাইগার অলরাউন্ডারের সঙ্গে ছিলেন।

সাকিব বলেন, ‘আমাকে ভোট না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনারা ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন, এটাই আমার চাওয়া। কারণ আমি শুনেছি, এই কলেজ পাড়ায় ঢাকার গুলশান বনানীর মতো এলিট শ্রেণির মানুষের বসবাস। আপনারা নাকি ভোট দিতে যান না। সেজন্য আপনাদের কাছে আমার দাবি, আপনারা আগামী ৭ তারিখে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভোট দিয়ে আসবেন। সেটা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন।’

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন, প্রবীন নেতা ও সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজুর রহমান খান, সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, মাগুরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এস্কেন্দার আজম বাবলু, সাবেক প্রসিকিউটর শফিকুল ইসলাম মোহন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী ও স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু রেজা নান্টু।

Scroll to Top