গতকাল স্থানীয় সময় রাত ৯টা থেকে ১০টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বোমাটি বিস্ফোরিত হতো বলে ধারণা করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীটির ভাষ্য, নির্বাচন কমিশন দপ্তরে হামলার জন্য এটি রাখা হয়েছিল।
প্রাদেশিক নির্বাচন কমিশন দপ্তরটি করাচির গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এর কাছাকাছি সিন্ধু প্রদেশের হাইকোর্ট ও সিন্ধু প্রাদেশিক পার্লামেন্টের আবাসিক ভবন রয়েছে।




