ভোটযুদ্ধে নেমে বাগ্‌যুদ্ধে জড়াচ্ছেন সৈয়দ আশরাফের ভাই-বোন

ভোটযুদ্ধে নেমে বাগ্‌যুদ্ধে জড়াচ্ছেন সৈয়দ আশরাফের ভাই-বোন

কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার আবদুর রহিম বলেন, ‘ভাই-বোনের প্রচারণায় যেসব আক্রমণাত্মক বাক্যবিনিময় হয়, তা শুনে আমার মতো সাধারণ মানুষেরা বেক্কল হয়ে যাই। এই পরিবারের লোকজনের মুখে এসব কথা মানায় না। এতে পরিবারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, নির্বাচন করা গণতান্ত্রিক অধিকার। আর প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য যেহেতু দলের পক্ষ থেকেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাই নির্বাচন করাতে দোষের কিছু নেই। তবে কথাবার্তায় সবাইকে আরও সংযত ও সতর্কতা অবলম্বন করা উচিত।

কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনী মাঠে আছেন জাতীয় পার্টির মো. আবদুল হাই (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মোবারক হোসেন (ডাব), ইসলামী ঐক্যজোটের মো. আশরাফ উদ্দিন (মিনার), গণতন্ত্রী পার্টির ভূপেন্দ্র ভৌমিক দোলন (কবুতর), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আবদুল আউয়াল (ছড়ি) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনোয়ারুল কিবরিয়া (আম)।

Scroll to Top