ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের পরে যে বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের পরে যে বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ না নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি।

সিনেটর লি বলেন, মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনও পদক্ষেপ নেওয়ার আশা তিনি (রুবিও) করেন না।

লি আরও বলেন যে, যারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে কাজ করছিলেন তাদের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য মার্কিন হামলাগুলো চালানো হয়েছে।

এর আগে, সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে সিনেটর লি বলেছিলেন, আমি অধীর আগ্রহে এটা জানতে অপেক্ষা করছি যে, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না নেওয়া, সাংবিধানিকভাবে এই পদক্ষেপকে ন্যায্যতা দিতে পারে কিনা।

অন্যদিকে মাদুরোকে আটক করা হয়েছে- যুক্তরাষ্ট্রের এমন দাবির পর, তার ‘জীবিত থাকার প্রমাণ’ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও জানেনা বলেও নিশ্চিত করেন তিনি।

আর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করে নিয়ে যাওয়া পরে তিনি এ ঘোষণা দেন।

শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

Scroll to Top