কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর দুনিয়ায় এক বড়সড় পরিবর্তন নিয়ে এলো ওপেনএআই (OpenAI)। এবার আর চ্যাটজিপিটিকে বারবার প্রশ্ন বা কমান্ড করতে হবে না। আপনার প্রয়োজনীয় কাজ, রিমাইন্ডার, রিসার্চ কিংবা অফিসের উইকলি আপডেট, সবকিছু চ্যাটজিপিটি নিজেই মনে রাখবে এবং নির্দিষ্ট সময়ে তা সম্পন্ন করবে।
সম্প্রতি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করতে চ্যাটজিপিটি নিয়ে এসেছে ‘Scheduled Tasks’ নামের একটি যুগান্তকারী ফিচার, যা চ্যাটবটটিকে এখন একটি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা গাইডে পরিণত করেছে।
আসুন জেনে নেই এর বিস্তারিত…
কীভাবে কাজ করবে ‘Scheduled Tasks’?
এতদিন চ্যাটজিপিটি শুধু তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিত। কিন্তু এই নতুন ফিচারের মাধ্যমে আপনি যেকোনো কাজের রুটিন বা শিডিউল আগে থেকেই সেট করে রাখতে পারবেন।
একটি উদাহরণ দেওয়া যাক…
আপনি যদি চান প্রতিদিন সকালে বিশ্বের বাছাই করা খবরের একটি সংক্ষিপ্ত রূপ (Summary) পেতে, কিংবা প্রতি সপ্তাহের শেষে অফিসের কাজের একটি প্রগ্রেস রিপোর্ট তৈরি করতে—তবে মাত্র একবার চ্যাটজিপিটিতে কমান্ড দিয়ে শিডিউল করে রাখলেই হবে। নির্দিষ্ট সময়ে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে সেই কাজটি করে আপনাকে রিমাইন্ডার বা তথ্য পাঠিয়ে দেবে।
কারা পাবেন এই সুবিধা?
ওপেনএআই জানিয়েছে, এই প্রিমিয়াম ফিচারটি আপাতত চ্যাটজিপিটির পেইড ইউজারদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সুবিধাটি পাবেন…
ChatGPT Plus
ChatGPT Pro
ChatGPT Business
ChatGPT Enterprise গ্রাহকেরা।
সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা: ব্যবহারকারীদের সুবিধার জন্য চ্যাটজিপিটির সাইডবারে একটি নতুন ‘Scheduled’ পেজ যুক্ত করা হয়েছে। এখান থেকেই খুব সহজে সব চলমান কাজ দেখা, এডিট করা কিংবা প্রয়োজন শেষে ডিলিট করা যাবে।
ফিচারের কিছু সীমাবদ্ধতা
স্মার্ট এই ফিচারের কিছু নিয়ম বা সীমাবদ্ধতাও রয়েছে…
যেকোনো একটি টাস্ক বা কাজ সর্বোচ্চ প্রতি ঘণ্টায় একবার রান বা চলতে পারবে।
কোনো শিডিউল করা কাজ যদি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে (যদিও ইউজার চাইলে পরে তা আবার চালু করতে পারবেন)।





