ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন – DesheBideshe

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন – DesheBideshe


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন – DesheBideshe

ঢাকা, ২৬ জুলাই – সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও তার শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

উল্লেখ্য যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর তিনি জানান যে দাপ্তরিক কাজের জন্য বঙ্গভবনে অফিস করলেও তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।

এস এম/ ২৬ জুলাই ২০২৬



Scroll to Top