ভারতে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত

ভারতে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত
Fresh Add Mobile

ভারতের মাটিতে ভেঙে পড়েছে মিয়ানমারের একটি সামরিক বিমান। বিমানটিতে ১৪ জন যাত্রীর মধ্যে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, আজ সকাল ১১টার দিকে মিজোরামের লেংপুই বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

BkashBkash

প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে্

প্রাথমিকভাবে একাধিক রিপোর্টে দাবি করা হয়, বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি।

Reneta JuneReneta June

সম্প্রতি মায়ানমারে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করছে মায়ানমারের সেনা। এর মধ্যে মায়ানমার সেনার ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। তাদের কয়েকজনকে উদ্ধার করে দেশে ফেরাতে মিজোরামে এসেছিল সেই বিমানটি।

এর আগে সম্প্রতি মস্কো যাওয়ার পথে আফগানিস্তানের পাহাড়ে ভেঙে পড়েছিল একটি যাত্রীবাহী বিমান। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ভারতীয়। তবে পরে জানানো হয়, বিমানটি ভারতীয় না। ডিসি-১০ মডেলের যে ছোট বিমানটি আফগানিস্তানের পাহাড়ে ভেঙে পড়ে, সেটি মরোক্কোতে রেজিস্টার করানো।

পরে রুশ অসামরিক পরিবহণ কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে রাশিয়া যাত্রা করা একটি বিমানের সঙ্গে গত শনিবার সন্ধ্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি ফ্রান্সে তৈরি দাসোঁ ফ্যালকন ১০ জেট। সেই বিমানে ৬ জন যাত্রী ছিলেন। ভারত থেকে উজবেকিস্তানের ওপর দিয়ে সেই বিমানটি মস্কো যাচ্ছিল বলে জানায় রাশিয়ার সরকার। ভারতে জ্বালানি তেলের জন্য বিমানটি নেমেছিল। পরে বাদাখশানের ওয়াখান অঞ্চলে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি। বাদাখশান প্রদেশের তালেবানের তথ্য ও সংস্কৃতির দপ্তরের প্রধান জাবিউল্লাহ আমিরি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Scroll to Top