নিরাপত্তার ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি আছে, এমন কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবি’কে এমন চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন আসিফ নজরুল। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, চিঠিতে আইসিসির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান থাকেন এবং বাংলাদেশি দর্শকরা যদি বাংলাদেশের জার্সি পরে গ্যলারিতে খেলা দেখেন তাহলে সেটা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে।
বিস্তারিত আসছে…



