ঢাকা, ৫ ফেব্রুয়ারি – বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে এই অবস্থান জানানোর পর পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ নজরুল লেখেন, ধন্যবাদ পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও লেখেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেছেন যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।
আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। এর আগে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই ভারতের বিপক্ষে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। শাহবাজ শরিফ আরও বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। এই সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া হয়েছে। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনে করি এটি একেবারেই যথাযথ সিদ্ধান্ত।
এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬





