পুলিশ কর্মকর্তা মোস্তাক সরকার প্রথম আলোকে বলেন, আজগর আলীর বাড়ি যশোরের বেনাপোলে। এর আগে ভারতের সীমান্ত থেকে বেনাপোল হয়ে আসা অস্ত্র ঢাকায় বিক্রি করার সময় তিনি পুলিশের হাতে ধরা পড়েন। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা হয়।
আজ উদ্ধার করা পিস্তল দুটি দেশে তৈরি নয় বলে জানান ডিবির ডিসি। তিনি বলেন, এগুলো ভারতের সীমান্ত হয়ে দেশে ঢুকেছে। অস্ত্রগুলো কার কাছ থেকে কিনেছেন, ঢাকায় কার কাছে বিক্রি করতে এসেছিলেন এবং পুরো চক্রে কারা আছে জানতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। তাঁর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।


