ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় রদবদল, সরে দাঁড়ালেন টেন ডেসকাট – DesheBideshe

ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় রদবদল, সরে দাঁড়ালেন টেন ডেসকাট – DesheBideshe


ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় রদবদল, সরে দাঁড়ালেন টেন ডেসকাট – DesheBideshe

নয়া দিল্লি, ২৯ জুলাই – ভারতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন এসেছে। দুই বছর দায়িত্ব পালন করার পর জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট।

একই সঙ্গে দলের ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তির মেয়াদও আর বৃদ্ধি করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তার জায়গায় নতুন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন শুভদীপ ঘোষ। ইংল্যান্ড সফর চলাকালীন সময়েই টেন ডেসকাট বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সাদা বলের সিরিজটিই হবে ভারতীয় দলের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট। বিসিসিআই ২০২৭ সাল পর্যন্ত তার সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও ব্যক্তিগত কারণে তিনি তা প্রত্যাখ্যান করেন। মূলত পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো এবং আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থেকে বিরতি নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

তবে কোচিং থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে যোগ দিতে পারেন এই তারকা। অন্যদিকে ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদ শেষ হওয়ায় তা আর নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বোর্ড।

এর ফলে আগামী আগস্ট মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া দুই টেস্টের সিরিজে তাকে আর ভারতের ডাগআউটে দেখা যাবে না। তার জায়গায় সুযোগ পাওয়া শুভদীপ ঘোষ এর আগে ভারত এ দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের হয়ে এটিই হতে যাচ্ছে তার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট।

এস এম/ ২৯ জুলাই ২০২৬



Scroll to Top