ভাইরাস কি সত্যিই দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে

ভাইরাস কি সত্যিই দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ কর্কের এপিসি মাইক্রোবায়োম আয়ারল্যান্ড গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী নাথানিয়েল রিটজ বলেন, ‘বিভিন্ন জীবাণুর সমন্বয়ে ভাইরোম গঠিত হয়। ব্যাকটেরিয়ার সঙ্গে মিথস্ক্রিয়া করে কীভাবে এসব জীবাণু মানসিক চাপসম্পর্কিত স্বাস্থ্য ও রোগের অবস্থাকে প্রভাবিত করে, তা এখনো অনাবিষ্কৃত। মানসিক চাপের প্রভাব ও চিকিৎসায় ভাইরোমের কার্যকারিতা জানতে কাজ করছি আমরা।’

এপিসি মাইক্রোবায়োম আয়ারল্যান্ডের বিজ্ঞানী জন ক্রিয়ান বলেন, ‘ব্যক্তিভেদে ভাইরোমের গঠনে পরিবর্তন হয়ে থাকে। ভবিষ্যতে মানসিক চাপসম্পর্কিত রোগের কার্যকর ওষুধ তৈরিতে এ গবেষণা নতুন ধারণা দিচ্ছে। গত কয়েক বছরে উদ্বেগ আর বিষণ্নতাগ্রস্ত ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

Scroll to Top