এএফপির খবর সঠিক হলে, আনচেলত্তি হতেন গত ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। কিন্তু ৬৪ বছর বয়সী এ কোচ রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে গতকাল কথা বলেছেন সংবাদ সম্মেলনে। লা লিগায় স্বাগতিক হয়ে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। বড়দিনের ছুটির পর আজ (বাংলাদেশ সময়) রাতে মাঠে ফিরবে মাদ্রিদের ক্লাবটি।
এই ম্যাচের সংবাদ সম্মেলনে ব্রাজিল ও রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কথা বলেন আনচেলত্তি, ‘সবাই জানেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যে শ্রদ্ধা ও আগ্রহ তিনি দেখিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।’





