ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে যদি আরও কয়েকজনের ছোট ছোট অবদান যোগ হতো, তাহলে ঢাকার ভাগ্য ভিন্ন হতে পারত, এমনই মনে করেন শরীফুল, ‘আমরা কেউ যদি সেরা পাঁচের তালিকায় না থাকতাম, সবাই ছোট ছোট অবদান রাখত আর আমরা ম্যাচ জিততাম। তাহলে কিন্তু অনেক ভালো কিছু হতো। দল হয়ে খেলার ওপর আসলেই কিছু নেই। একার পারফরম্যান্স থেকে দলগত পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ।’
***শরীফুল ইসলামের পুরো সাক্ষাৎকার পড়ুন আগামীকালের পত্রিকায়।



