বিবৃতিতে বলা হয়েছে, উদ্যান ও পার্কে প্রবেশাধিকার সর্বজনীন ও অবাধ। এটা রাষ্ট্রীয় ও বৈশ্বিক অঙ্গীকার। তাই এসব স্থানের প্রবেশমূল্য কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত জনগণের বিনোদন ও জনস্বাস্থ্য সুবিধার সর্বজনীন ধারণার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। ফলে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, রাজধানীর বলধা গার্ডেন, কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজারের লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যান, চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক এবং ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের প্রবেশমূল্য বাড়ানোর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। অযাচিত মূল্যবৃদ্ধি অবিলম্বে বাতিল করে জনসাধারণের জন্য যৌক্তিক প্রবেশমূল্য নির্ধারণ করতে হবে।
বোটানিক্যাল গার্ডেনকে বাণিজ্যিক পণ্য বানানোর সুযোগ নেই: আইপিডি

Related Posts

সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল’ পাস
April 10, 2026
Beamr Launches VISTA for Subjective Quality Testing at Scale
April 10, 2026

Start of Day Message
April 10, 2026

ঢাকা লিগ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিসিবি
April 10, 2026