ইংল্যান্ডে আজ বুধবার থেকে টানা ছয় দিনের ওয়াকআউট কর্মসূচি শুরু করবেন জুনিয়র চিকিৎসকেরা। রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ৭৫ বছরের ইতিহাসে এটি হবে চিকিৎসকদের দীর্ঘতম ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়বেন রোগীরা।
গত বছরের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মতো ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রতিনিধিত্বকারী জুনিয়র চিকিৎসকেরা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখে আরও ভালো বেতনের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
এনএইচএস ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। চিকিৎসকদের ধর্মঘটের কারণে গত বছর ১২ লাখ চিকিৎসাসংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।



