বেইলি রোডে আগুন: ৩ প্লাটুন আনসার মোতায়েন

বেইলি রোডে আগুন: ৩ প্লাটুন আনসার মোতায়েন

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন ওই এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।

তিনি বলেন, আমরা ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট-এ আগুনের সংবাদ পাই। পরে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

Scroll to Top