বিহারে আস্থা ভোট নিতীশের জয়

বিহারে আস্থা ভোট নিতীশের জয়

তেজস্বীর দাবি, সাবেক মুখ্যমন্ত্রী রাজ্যের অনগ্রসর নেতা কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান দেওয়াটা ছিল নিতীশকে জোটে টানার অন্যতম প্রধান শর্ত। কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ায় তাঁরা খুবই খুশি। কিন্তু ঘটনা হলো, বিজেপি এই সম্মানকে ক্ষমতা লাভের হাতিয়ার করে তুলেছে। একটা চুক্তির মতো করে তুলেছে। ব্যাপারটা এই রকম, বিজেপি বলছে আমাদের সঙ্গে থাক, তা হলে ভারতরত্ন পাবে।

বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি নিতীশও। আস্থা ভোটের আগে তিনি অভিযোগ করেন, আরজেডি দুর্নীতিগ্রস্ত। তারা শুধু টাকা কামানোয় ব্যস্ত ছিল। লালু-রাবড়ির শাসনকালে বিহারে সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে। তিনি এ কথাও বলেন, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে তিনি শক্তিশালী করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। সফল হননি।

নিতীশের মন্ত্রিসভার দুই উপমুখ্যমন্ত্রী বিজেপি সদস্য সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা বলেন, বিহারকে তাঁরা সন্ত্রাস ও দুর্নীতি থেকে মুক্ত করবেন।

Scroll to Top