বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী – DesheBideshe

বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী – DesheBideshe


বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ৮ জুন – বাংলাদেশের উৎপাদিত ওষুধ বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন,

দেশীয় উৎপাদকরা যদি নিজস্বভাবে ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয় তবে ওষুধের এই আন্তর্জাতিক বাজার এবং রপ্তানির পরিধি আরও বৃদ্ধি পাবে।

বিগত ১৭ বছরের শাসনামলে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় ভেন্টিলেটর বা সিরিঞ্জের মতো সরঞ্জামের তীব্র অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় সরকার বিভিন্ন সময় হামের মতো বড় স্বাস্থ্য সংকট মোকাবিলা করেছে।

আগামী ২০ জুনের মধ্যে হামের অ্যান্টিবডি তৈরি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ এক লাখ ব্যাগ আইভি স্যালাইন অনুদান হিসেবে দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান যে সরকারি সেন্ট্রাল স্টোরে বর্তমানে এক লাখ ব্যাগ স্যালাইন মজুত আছে এবং উপজেলা পর্যায়ে আরও ২০ থেকে ২৫ হাজার ব্যাগ স্যালাইন রয়েছে। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় হঠাৎ আরও অতিরিক্ত স্যালাইনের প্রয়োজন হতে পারে।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শোকজের জবাব দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। মন্ত্রী জানান যে আইনি জটিলতা এড়াতেই এই সময় বাড়ানো হয়েছে এবং মঙ্গলবার তারা শোকজের উত্তর প্রদান করবে। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এস এম/ ৮ জুন ২০২৬



Scroll to Top