বিশ্বকাপ ফাইনাল শেষে রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লাভকো ভিনচিচ – DesheBideshe

বিশ্বকাপ ফাইনাল শেষে রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লাভকো ভিনচিচ – DesheBideshe


বিশ্বকাপ ফাইনাল শেষে রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লাভকো ভিনচিচ – DesheBideshe

লিউব্লিয়ানা, ২৭ জুলাই – ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মাধ্যমে পেশাদার রেফারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সে এসে তিনি আর কোনো ম্যাচে মাঠে না নামার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছে স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। ভিনচিচ তার সিদ্ধান্তে উল্লেখ করেছেন যে বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা একজন রেফারির ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মান এবং এই অর্জনের পর নতুন করে পাওয়ার কিছু নেই। বিশ্বকাপ ফাইনালের আগে তিনি ইউরোপীয় ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

এর মধ্যে ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন তিনি।

ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়াও ম্যাচে তার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। স্পেনের নিকো উইলিয়ামসের একটি গোল বাতিল করার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন যে গোল হওয়ার আগে স্পেনের মিকেল মেরিনো আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্দির পায়ে ফাউল করেছিলেন।

পাশাপাশি আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কয়েকটি ট্যাকলের বিপরীতে কঠোর ব্যবস্থা না নেওয়াও সমালোচনার সৃষ্টি করে। ফাইনাল শেষে দুই দেশের সমর্থকদের মধ্যে তার রেফারিং নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এমনকি ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিও তোলেন।

এস এম/ ২৭ জুলাই ২০২৬



Scroll to Top