বিশ্বকাপ থেকে ইরান কে বাদ দেওয়ায় ফিফার বিরুদ্ধে ১০০ কোটির মামলা – DesheBideshe

বিশ্বকাপ থেকে ইরান কে বাদ দেওয়ায় ফিফার বিরুদ্ধে ১০০ কোটির মামলা – DesheBideshe


বিশ্বকাপ থেকে ইরান কে বাদ দেওয়ায় ফিফার বিরুদ্ধে ১০০ কোটির মামলা – DesheBideshe

ওয়াশিংটন, ৩ জুলাই – ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করেন ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ম্যাচে ইরানের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করে দলটিকে ইচ্ছাকৃতভাবে নকআউট পর্বে ওঠা থেকে বঞ্চিত করা হয়েছে।

আফরাসিয়াবি আদালতের কাছে কয়েক কোটি ইরানি ও ইরানি-আমেরিকান সমর্থকের পক্ষে যৌথ বা ক্লাস অ্যাকশন মামলা পরিচালনার অনুমতি চেয়েছেন। তার দাবি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তির অপব্যবহার করে ইরানের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং দলটিকে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।

ম্যাচের অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহর করা একটি গোল ভিএআর পর্যালোচনার পর অফসাইড ঘোষণা করে বাতিল করা হয়। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলে ইরানের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়।

মামলায় আরও অভিযোগ করা হয় যে, টুর্নামেন্টজুড়ে ফিফা ইরানের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। সংস্থাটি ইরানি দলের জন্য একটি ন্যায্য ও সমান প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে বাদী দাবি করেন। তবে এই মামলার বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ৩ জুলাই ২০২৬



Scroll to Top