বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড: কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন ইতিহাস – DesheBideshe

বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড: কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন ইতিহাস – DesheBideshe


বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড: কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন ইতিহাস – DesheBideshe

সান ফ্রান্সিসকো, ২০ জুন – চলতি বিশ্বকাপে একই দিনে দ্রুততম গোলের রেকর্ড দুইবার পরিবর্তিত হওয়ার এক অনন্য ঘটনা ঘটেছে। শনিবার বোস্টন স্টেডিয়াম এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গ্যালারিতে গোলের উল্লাস ছড়িয়ে পড়ে।

প্রথমে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সালিবারি মাত্র ৭১ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েন। তবে সেই রেকর্ডের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক ঘণ্টা। তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা মাত্র ৬২ সেকেন্ডের মাথায় গোল করে সালিবারিকে ছাড়িয়ে যান।

প্যারাগুয়ের ফরোয়ার্ড মাতিয়াস গালারজা ডি বক্সের বাইরে থেকে এক জোরালো শট নেন। তুরস্কের গোলরক্ষক উগুরকান কাকির বলটির নাগাল পেতে ব্যর্থ হলে তা সরাসরি জালে জড়ায়। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলদাতার মর্যাদা এখন গালারজার দখলে।

সালিবারির চেয়ে গালারজার গোলটি করতে ৬ সেকেন্ড কম সময় লেগেছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। তবে বিশ্বকাপের সামগ্রিক ইতিহাসে দ্রুততম গোলের তালিকায় এই গোলটি শীর্ষ দশে জায়গা করে নিতে পারেনি।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ১৩ জন ভিন্ন ফুটবলার প্রথম ৬০ সেকেন্ডের মধ্যে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।

ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ডটি এখনো তুরস্কের কিংবদন্তি হাকান সুকুরের দখলে। ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে তিনি গোলটি করেছিলেন।

এখন ফুটবল ভক্তদের অপেক্ষা দেখার বিষয় গালারজার এই নতুন রেকর্ডটি কতক্ষণ অক্ষত থাকে।

এনএন/ ২০ জুন ২০২৬



Scroll to Top