জি এম কাদের মতবিনিময়কালে বলেন, সংসদে একমাত্র সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল জাতীয় পার্টি। যতটুকু তিনি জানেন, বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী সরকার সমর্থিত। অনেকের পদ–পদবি আছে। কাজেই তাঁরা তো সরকারের বিরোধী দল হতে পারে না। সেই কারণে জাতীয় পার্টি একমাত্র দল, যাকে সাধারণভাবে বিবেচনায় আনা উচিত। সংখ্যায় কম হলেও তারাই বিরোধী দল হিসেবর সংখ্যাগরিষ্ঠ। বাকি যাঁদের নিয়ে যতই দল করা হোক, তাঁরা বিরোধী দল হবে না। এ বিষয়টি স্পিকারের আওতাধীন।
মতবিনিময়কালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে জি এম কাদের বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ নিয়ে দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। নির্বাচনের পর থেকে আস্তে আস্তে অর্থনীতির পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। এর প্রভাব জনজীবন ও রাজনীতিতে পড়তে পারে। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত।


