বিভেদ কমাতে তৃণমূলে যাবেন আওয়ামী লীগ নেতারা 

বিভেদ কমাতে তৃণমূলে যাবেন আওয়ামী লীগ নেতারা 

ওবায়দুল কাদের বলেন, ‘যাকে নিয়ে আপনারা (বিএনপি) আমাদের কত রঙ্গ দেখালেন, কত জাদু দেখাইলেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন? কাকে নিয়ে আর এটা করবেন, ওটা করবেন? এখন স্বপ্ন দেখছেন কখন বিশাল নিষেধাজ্ঞা, কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। রোজ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।’

সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এর মধ্যে উল্টাপাল্টা বলে কোনো লাভ নেই। অপেক্ষা করতে হবে। নির্বাচনের ট্রেন বন্ধ হয়ে গেছে। পাঁচ বছর পর আবার চালু হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দীপু মনি; সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপুল বড়ুয়া প্রমুখ।

Scroll to Top