বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন – DesheBideshe

বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন – DesheBideshe

বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন – DesheBideshe

রংপুর, ২৫ ডিসেম্বর – জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। সেই শান্তি ফিরিয়ে আনার জন্য পরিবর্তন দরকার, আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।

সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে পথসভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। কিন্তু আমরা ভয় করি না। হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

পথসভায় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দেন। এরপর তার জন্য সবার কাছে ভোট চান। পথসভায় আরও বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদের ভোট। বিএনপি ভোট বর্জন করায় এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে জাপা। ২৬৫টি আসনে দলীয় প্রতীক নিয়ে লড়ছে সংসদের প্রধান বিরোধী দলটি। এককভাবে অংশ নিলেও ক্ষমতাসীন দলের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করেছে জাপা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩

Scroll to Top