বছরটা যেহেতু টি- টোয়েন্টি বিশ্বকাপের, স্বাভাবিকভাবেই বৈশ্বিক সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই বিপিএল খেলতে চান এই বাঁহাতি। তাঁর কথা, ‘বিপিএল অনেক সাহায্য করবে। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের এটিই (মূল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে, আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সাহায্য করবে।’
বিপিএল নিয়ে শরীফুলের দলগত প্রাথমিক লক্ষ্যও আছে, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে চারে ওঠা। সুপার ফোরে (প্লে–অফে) উঠতে পারলে আমরা ফাইনালের চিন্তা করব। আমাদের দলে আমি আছি, সৈকত (মোসাদ্দেক হোসেন) ভাই আছে, তাসকিন ভাই আছে, ইরফান শুক্কুর ভাই আছে, সাইফ হাসান আছে, (মোহাম্মদ) নাঈম শেখ আছে; দেশি প্লেয়াররা আমরা যদি ভালো করি, কিছু কিছু ম্যাচে উইনিং পারফরম্যান্স করি, তাহলে আমরা ভালো করব।’



