বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, ক্লাস মন্দিরের কক্ষে 

বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, ক্লাস মন্দিরের কক্ষে 

ভবনের অন্য দুটি কক্ষের ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে। এ কারণে ভবনের দোতলার তিনটি কক্ষ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তিনটি কক্ষ কোনোমতে কাজে লাগানো হচ্ছে। এর মধ্যে দুটি কক্ষে পাঠদান করা হয়। একটি কক্ষে শিক্ষকেরা বসেন। দোতলায় বাথরুম, কিন্তু সিঁড়ি ভেঙে পড়ায় ব্যবহার করা যাচ্ছে না। শিক্ষকদের কক্ষে একটি বাথরুম আছে। বাধ্য হয়ে শিক্ষার্থীদের সেটি ব্যবহার করতে হয়।

বিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই পালায় সাতজন করে নিয়োজিত থাকেন। দুজন প্রধান শিক্ষক। প্রথম পালা সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে বালিকা বিদ্যালয়ের ক্লাস, দ্বিতীয় পালায় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বালক বিদ্যালয়ের ক্লাস। মোট শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৬০০। ভবন বেহালের কারণে শিক্ষার্থীর সংখ্যা কমছে। 

এমন পরিস্থিতিতে গত বছরের নভেম্বর মাস থেকে পাশের মন্দির ভবনের দুটি কক্ষে পঞ্চম, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। দেওভোগ এলাকার বাসিন্দা অভিভাবক বীথি আক্তার বলেন, স্কুলের ক্লাসের ছাদের ঢালাই খসে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের তিনটি ক্লাসরুম বন্ধ করে দেওয়া হয়েছে। বাচ্চারা স্কুলে ক্লাস করতে পারছে না। 

Scroll to Top