দেশে হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সারাদেশে বুধবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৮ জনসহ হামে প্রাণহানী ৪শ’ ৩২ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি বলেছেন, বিগত সরকারের আমলে টিকা নিয়ে অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে, রোগীর অবস্থা গুরুতর হওয়ার আগেই হাসপাতালে আনার পরামর্শ দেওয়া হয়েছে।





