সংবাদ সম্মেলনে অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসা দলের প্রধান ও হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দীন শাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে ‘রক্ত, অস্থিমজ্জা প্রতিস্থাপন ও স্টেম সেল থেরাপি কেন্দ্র’ স্থায়ী হওয়া দেশের মানুষের জন্যই দরকার। কেন্দ্র চালাতে জনবল ও অর্থসহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে বলা হয়, রক্তের বিভিন্ন ধরনের ক্যানসার আছে। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবন রক্ষায় কারও কারও অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রয়োজন হয়।




