বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ – DesheBideshe



ঢাকা, ১৩ আগস্ট – আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানা গেছে দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠকের মাঝপথেই রিজভী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

রিজভী আরও জানান কিছুক্ষণ আগে দলের নীতিনির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হয়েছে।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬



Scroll to Top