চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত
বিএনপিকে ধ্বংস করতে বারবার ষড়যন্ত্র করা হলেও কেউ সফল হয়নি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, অতীতের মতো এখনও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। তবে দেশের মানুষ সব সময় বিএনপির সঙ্গে আছে।
তিনি বলেন, ‘আজকের বাংলাদেশে নতুন চিন্তার জাগরণ ঘটেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে।’ নির্বাচনের আগে তারেক রহমান যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
