ভর্তি পরীক্ষার নম্বর
আবেদনকারী পরীক্ষার্থীদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ ও বাংলা ২০ নম্বরের পরীক্ষা হবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে। মেডিকেলসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আবেদন চলছে। চলতি শিক্ষাবর্ষে বিইউপির ভর্তি পরীক্ষার পরে মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর একে একে আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর বুয়েট, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।
এবার গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে ৩৫টি বিশ্ববিদ্যালয়। তিনটি গুচ্ছে পরীক্ষা হবে। ইতিমধ্যে প্রকৌশল গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অন্য দুটি গুচ্ছের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।




