নানা আকার ও বাহারি রঙের ঘুড়িতে ছেয়ে যায় আকাশ। এ আনন্দ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো মানুষ। ঘুড়ি উড়িয়ে কেউ কেউ জিতে নেন পুরস্কার। গতকাল শুক্রবার ফরিদপুর শহরতলির ধলার মোড়ে পদ্মার পাড়ে হওয়া এ ঘুড়ি উৎসব ঘিরে বসেছিল গ্রামীণ মেলাও। সপ্তমবারের মতো ঘুড়ি উৎসবের আয়োজন করে টিম ফরিদপুর সিটি অর্গানাইজেশন।




