ঢাকা, ৩ এপ্রিল – বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী এস এম তারেকের মরদেহ অবশেষে দেশে আনা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ নম্বর ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত হয়ে এই প্রবাসী কর্মীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এ সময় বিমানবন্দরে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সেখানে নিহত তারেকের স্বজনদের পক্ষে উপস্থিত ছিলেন তার আত্মীয় রিয়াজউদ্দীন।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬






