অনেকেই বলে থাকেন, বার্সেলোনার মতো বড় কিছু ক্লাবও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে করোনাভাইরাস মহামারির কারণে। কিন্তু তেবাস বলছেন অন্য কথা। বার্সেলোনার এমন সংকটের পেছনে কাতালান ক্লাবটির অদূরদর্শিতাকেই কারণ বলছেন তিনি। সাক্ষাৎকারে তেবাস বলেছেন, ‘লা লিগার বেতনসীমার ওপারে চলে যাওয়ার অভ্যাস বার্সেলোনার সব সময়ই ছিল। এরপর মহামারি এল, আয় উল্লেখযোগ্য হারে কমে গেল। কিন্তু বেতন সেই চড়াই থাকল। চুক্তিগুলোও লম্বা ছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে তারা আয় কমে যাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি। অন্য ক্লাবগুলো এটা সামলে নিয়েছে। উদাহরণ হিসেবে রিয়াল মাদ্রিদের কথা বলা যায়। সামর্থ্য থাকার পরও তারা কখনো বেতনসীমা পেরিয়ে যায়নি। তাই যখন সমস্যা এসেছে, তারা সামলাতে পেরেছে।’
তবে এ সমস্যা থেকে বার্সেলোনা বের হতে পারবে বলেই বিশ্বাস তেবাসের, ‘আমি এটা নিয়ে উদ্বিগ্ন। তবে আমি জানি, ক্লাবটি যে প্রক্রিয়ায় আছে, তা তাদের বর্তমান অবস্থা থেকে বের করে আনতে পারে। সমস্যা সমাধানের জন্য তাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেরা বিকল্প পথটা বের করতে হবে।’





