বায়দূষণের শীর্ষে ঢাকা

বায়দূষণের শীর্ষে ঢাকা

রাজধানীর ডেমরা ভাঙা প্রেস মেইন রোডে রাস্তা পারাপারের সময় পুলিশের গাড়ির ধাক্কায় মোঃ রোমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার বোন মরিয়ম বেগম(২৫) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোমান। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পথচারীদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান ভাই রোমান।

নিহত যুবকের বোন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রোমান কদমতলীতে একটি প্যাকেজিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

আহত মরিয়ম বেগম বলেন, তিনি ডেমরা প্যাকেজিং কোম্পানিতে চাকরি করেন। প্রায় তিন মাস পূর্বে পরিবারের অমতে নিজের পছন্দে তিনি বিয়ে করেন। তিন মাস পর ডেমরার ভাঙা প্রেসের মেইন রোডে ভাইয়ের সঙ্গে দেখা হয় তার।

তিনি বলেন, ‘আমরা ভাই-বোন এতদিন পর দুজনে দু’জনকে দেখে আবেগে কান্নাকাটি করি। পরে ভাই আমাকে বলে রাস্তার ওই পারে গিয়ে চায়ের দোকানে বসতে। ভাইয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ দ্রুত গতির একটি গাড়ি আমার দিকে আসলে ভাই আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিজে ওই গাড়ির ধাক্কা খায়। আমারে বাঁচাইতে গিয়া আমার ভাইয়ের এই অবস্থা হইল, ভাইরে তুমি কেন এই কাজটা করলা।’

এই বলে কান্নায় ভেঙে পড়েন মরিয়ম। তিনি জানান ঢাকার কদমতলির মৃত জামাল উদ্দিনের সন্তান তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। নিহত যুবকের বোনের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

বাচ্চু মিয়া আরও বলেন গতরাতে পথচারীরা ডেমরা থেকে গুরুতর আহত অবস্থায়  পথচারীরা ওই দুইজনকে হাসপাতালে নিয়ে এলে গতরাত পৌনে দুইটার দিকে ২০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোমান নামের ওই যুবক। তার বোন মরিয়ম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ দিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের পরিবহনে ব্যবহৃত বড় ট্রাকের ধাক্কার দুজন আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

Scroll to Top