১৮ ডিসেম্বর, ২০২২ সালের এই দিনটি আর্জেন্টাইনদের জীবনে এনে দিয়েছে অবিস্মরণীয় এক অর্জন। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তিন যুগ পরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, এমিলিয়ানো মার্তিনেজদের অবদান ও ত্যাগের কথা সবাই জানেন।
কিন্তু আর্জেন্টিনার অনেক সাধারণ মানুষের অনবদ্য সমর্থনও যে সেই বিশ্বকাপ জয়ে মিশেছিল, এক বছর পূর্তিতে সেটাই স্মরণ করেছেন মার্তিনেজ। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক জানিয়েছেন, গ্যালারিতে বসে তাঁদের সমর্থন জানাতে অনেক আর্জেন্টাইনই বাড়ি বন্ধক আর গাড়ি বিক্রি করে কাতারে গিয়েছিলেন।




