বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে রিপাবলিকানদের ভোট | চ্যানেল আই অনলাইন

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে রিপাবলিকানদের ভোট | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকানরা। রিপাবলিকান নিয়ন্ত্রিত ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস প্রেসিডেন্টের ছেলের বিতর্কিত আন্তর্জাতিক লেনদেনের জন্য বাইডনের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছেন। 

এনডিটিভি জানিয়েছে, রিপাবলিকানদের দখলে থাকা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বুধবার ১৩ ডিসেম্বর এই প্রস্তাবের পক্ষে  ২২১টি এবং বিপক্ষে ২১২টি ভোট পড়েছে।  রিপাবলিকানদের সবাই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।  যদিও রিপাবলিকানরা এখন পর্যন্ত দুর্নীতির কোন প্রমাণ সরবরাহ করতে পারেনি।

Bkash

ভোটের পরে প্রতিক্রিয়া জানিয়ে বাইডেন বলেছেন, রিপাবলিকানরা ২০২৪ সালের র্নির্বাচনে আমাকে হারানোর জন্য এই মিথ্যা অভিযোগ তুলেছে। আমেরিকানদের জীবন উন্নত করতে সাহায্য করার জন্য কিছু করার পরিবর্তে তারা আমাকে মিথ্যা দিয়ে আক্রমণ করার দিকে মনোনিবেশ করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের নাম হান্টার বাইডেন। তার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। বিতর্কিত সেই ব্যবসায় বাইডেনও যুক্ত আছেন বলে অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতে বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রস্তাব আনা হল। এইদিকে প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন বলেছেন, আমার বাবা আমার ব্যবসার সাথে আর্থিকভাবে জড়িত ছিলেন না।

Reneta JuneReneta June

এর আগে, হাউসের সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি গত ১২ সেপ্টেম্বর বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউস অবশ্য তা বাতিল করে দিয়েছিল।

Scroll to Top