বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ – DesheBideshe

বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ – DesheBideshe

অস্ট্রেলিয়া, ২২ মার্চ – চলতি বছরের আগস্ট মাসে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এরপর অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজগুলোর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত সূচি অনুযায়ী স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পুরুষ দল শুধুমাত্র দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে।

এরপর ২২ আগস্ট ম্যাকায়তে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। পুরুষ দলের সফরের পর অক্টোবর মাসে নারী দলের সফর শুরু হবে।

এই সফরে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ৯, ১১ এবং ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবকটি ম্যাচ ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আয়োজিত হবে।

অন্যদিকে টি টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ১৮, ২০ এবং ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে আয়োজিত হবে।

এ এম/ ২২ মার্চ ২০২৬



Scroll to Top