বিশ্বকাপ শুরুর আর মাত্র তিনদিন বাকি। এরই মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও উন্মাদনার কমতি থাকে না কোনোদিনই। ফুটবল বিশ্বকাপ এলেই এ দেশের খেলাপাগল মানুষগুলো যেন বিশ্বের প্রতিটি দেশকে এক সূতোয় বেঁধে ফেলতে চায়। সব গণ্ডির সীমানা পেরিয়ে বিশ্ব মঞ্চের উন্মাদনায় মাতে বাংলাদেশের মানুষগুলো। ফুটবলের সর্বোচ্চ মঞ্চ ‘ফিফা বিশ্বকাপ’-এ এবার অংশ নিচ্ছে ৪৮টি দেশ। সেই দেশগুলোর পতাকা নিয়ে সম্প্রতি শোভাযাত্রার আয়োজন করে পুরান ঢাকার সংগঠন ‘কিশলয় যুব সংঘ’। শোভাযাত্রাটি হোসেনি দালান রোড থেকে শুরু হয়ে নাজিমুদ্দিন রোড, চানখারপুল ও দোয়েল চত্বর দিয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। সেই শোভাযাত্রার কিছু ছবি ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
বাংলাদেশ না খেললেও উন্মাদনার কমতি নেই

Related Posts

উদ্ভাবনেই বদলে যাচ্ছে ব্যাংকিং, টেকসই অগ্রগতির কথা জানাল এনআরবিসি।
November 10, 2026


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০ | চ্যানেল আই অনলাইন
November 10, 2026
Tektronix puts more discovery within reach with new 1 Series DPO
November 10, 2026