পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক বিদ্যমান সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংক রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭০০ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেকের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।




