ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের বার্তা দিয়ে তুরস্কে গ্রেপ্তার ইসরাইলের ফুটবলার

ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের বার্তা দিয়ে তুরস্কে গ্রেপ্তার ইসরাইলের ফুটবলার

স্থানীয় গণমাধ্যমের সূত্রে টাইম জানিয়েছে, রোববার রাতে তুরস্ক ত্যাগের প্রস্তুতির সময় জেহেসকেলকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে আন্তালিয়াসপোর এক বিবৃতিতে জানায়, ‘দেশের মূল্যবোধবিরোধী কার্যক্রমের’ জন্য জেহেসকেলকে বহিষ্কার করা হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট সিনান বোজতেপে তুরস্কের বার্তা সংস্থা দেমিরোরেনকে বলেন, জেহেসকেলের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। গত সেপ্টেম্বরে ২০২৬ সাল পর্যন্ত আন্তালিয়াসপোরে খেলার জন্য চুক্তিবদ্ধ হন এই ইসরাইলি ফুটবলার।

তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) জেহেসকেলের আচরণের নিন্দা জানিয়ে আন্তালিয়াসপোরের সিদ্ধান্তকে যথাযথ উল্লেখ করে বিবৃতি দিয়েছে।

Scroll to Top