ফাইনালে কোন জার্সি পরবে আর্জেন্টিনা?

ফাইনালে কোন জার্সি পরবে আর্জেন্টিনা?

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে ভিন্ন জার্সিতে খেলার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে নীল জার্সিতে খেলেছিল তারা, যেই জার্সি এই আসরে তারা এর আগে পরেছিল জর্ডানের বিপক্ষে। এই দুই ম্যাচে তারা অ্যাওয়ে জার্সি পরলেও ফাইনালে স্পেনের বিপক্ষে ট্রেডমার্ক হোম জার্সি পরেই খেলবে লিওনেল মেসির দল।

বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে আর্জেন্টিনা যে হোম কিট ব্যবহার করেছিল, ফাইনালেও তারা সেটিই পরবে। গ্রুপ পর্বের একটি ম্যাচ ও সেমিফাইনাল ছাড়া পুরো টুর্নামেন্টে এই জার্সিই ব্যবহার করেছে মেসিরা।

এই বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা তাদের হোম জার্সি এবং সাদা রঙের শর্টস ও মোজা ব্যবহার করেছিল। ঠিক এই কিটেই তারা মেটলাইফ স্টেডিয়ামের মাঠে নামবে।

অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে বিকল্প কিট ব্যবহার করা স্পেন এবার আর্জেন্টিনার বিপক্ষে তাদের হোম কিটে ফিরবে। নীল হাতা ও হলুদ নকশায় সম্পূর্ণ লাল রঙের জার্সিতেই মাঠে নামবেন ইয়ামালরা।

Scroll to Top