প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আইওয়া ককাসে ট্রাম্পের বড় জয়

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আইওয়া ককাসে ট্রাম্পের বড় জয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রথম রিপাবলিকান প্রতিযোগীতায় আইওয়া ককাসে প্রাথমিক জয়লাভ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটের  প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, দলীয় বাকি দুই প্রার্থীর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) মধ্য-পশ্চিম যুক্তরাষ্ট্রের আইওয়া প্রদেশে ‘রিপাবলিকান ককাস’-এ প্রাথমিক নির্বাচনে তিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে ভোট হয়।

Bkash

আইওয়া প্রদেশে ‘রিপাবলিকান ককাস’-এ প্রাথমিক নির্বাচনে ট্রাম্প জয় লাভ করায় নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রিপাবলিকান প্রার্থী হিসাবে উঠে এসেছিল তার নাম।

আইওয়ার ‘রিপাবলিকান ককাস’-এর প্রাথমিক গণনায় দেখা গেছে, ভোটে পিছিয়ে রয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন দে স্যান্টিস এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে।

Reneta JuneReneta June

এই নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক বিচারব্যবস্থায় একাধিক দেওয়ানী এবং ফৌজদারি মামলা তার সমর্থনকে কমিয়ে দিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন ছিল। তবে সকল প্রশ্নকে ছাপিয়ে ভোট শুরু হওয়ার মাত্র আধা ঘন্টা সময়ে তিন চতুর্থাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ট্রাম্প।

আইওয়া প্রদেশে মোট ১ হাজার ৬০০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে শূন্য ডিগ্রি তাপমাত্রায় বিভিন্ন অঞ্চলে নির্বাচনী ভোট বাতিল করেছে স্থানীয় প্রশাসন।

বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসন নীতির কড়া অবস্থান নেয়ায় আইওয়ার রিপাবলিকান সমর্থকদের অধিকাংশই ট্রাম্পকে ভোট দিয়েছেন।

Scroll to Top