প্রিন্সিপালের দাপ্তরিক কাগজ ব্যবহার করে ছাত্রীকে প্রেমপত্র | চ্যানেল আই অনলাইন

প্রিন্সিপালের দাপ্তরিক কাগজ ব্যবহার করে ছাত্রীকে প্রেমপত্র | চ্যানেল আই অনলাইন

কলেজের অধ্যক্ষের প্যাড, স্ট্যাম্প এবং সই করা কাগজ ব্যবহার করে ওই কলেজেরই একজন ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন একজন ছাত্র। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ওই চিঠি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজে এই ঘটনা ঘটেছে। চিঠিটি এমনভাবে লেখা হয়েছে যেন, ওই ছাত্রীর প্রেমে পড়ায় পড়াশোনায় মন বসছে না ছাত্রের। আর তাই চিঠি লিখে ওই ছাত্রের প্রেমের প্রস্তাবে ছাত্রীকে সাড়া দিতে বলছেন কলেজের অধ্যক্ষ। কলেজের প্রাক্তন ছাত্রের প্রেমের আবেদন যেন ভেবে দেখেন ছাত্রী। না হলে ভবিষ্যৎ নষ্ট হবে ছেলেটির।

BkashBkash

অথচ এই বিষয়ে কিছুই জানেন না অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন তিনি। অধ্যক্ষ বলেন, বিষয়টি শুনেছি। পুলিশের কাছে জানিয়েছি। পুলিশ তদন্ত করুক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অধ্যক্ষের পক্ষ থেকে দেওয়া পুরনো কোন নোটিশকে সুকৌশলে স্ক্যান করে তারপর তা ব্যবহার করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা আছে সেটা এখনও জানা যায়নি।

তবে ওই ছাত্রী এই বিষয়টি নিয়ে কোন কথা বলতেই চাইছেন না। চিঠির কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠছেন তিনি। এই নিয়ে পরিবারেও আলোচনা শুরু হয়েছে। ছাত্রীকে কলেজে পাঠানো নিয়ে চিন্তা ভাবনা চলছে। কারণ যে ছাত্র এটা করতে পারে সে তো সব কিছুই করতে পারে।

Scroll to Top