‘প্রভাব খাটিয়ে’ দুই ভাইকে দলে নেওয়া প্রসঙ্গে যা বললেন নাসিম শাহ

‘প্রভাব খাটিয়ে’ দুই ভাইকে দলে নেওয়া প্রসঙ্গে যা বললেন নাসিম শাহ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম মৌসুমের ড্রাফটে দুই পেসার হুনাইন শাহ ও উবাইদ শাহকে ‘ইমার্জিং’ বা উদীয়মান ক্যাটাগরিতে দলে টেনেছে ইসলামাবাদ ইউনাইটেড। এই দুই ক্রিকেটার তেমন পরিচিত নন, তবে এ দুজনের ভাই আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ পরিচিত। দুজনই পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহর ভাই। মজার ব্যাপার, নাসিমও ইসলামাবাদের খেলোয়াড়। অর্থাৎ, পিএসএলের আগামী মৌসুমে তিন ভাইকে দেখা যেতে পারে একই দলের হয়ে খেলতে।

গুঞ্জন উঠেছে, নাসিম প্রভাব খাটিয়ে নিজের দুই ভাইকে দলে টানতে ইসলামাবাদকে বাধ্য করেননি তো! তবে নাসিম নিজেই এই গুঞ্জন প্রসঙ্গে কথা বলেছেন।

Scroll to Top