এক্সে হ্যান্ডলে কমনওয়েলথ মহাসচিব লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর নির্বাচনী বিজয়ের জন্য আমার অভিনন্দন।’ তিনি আরও বলেন, কমনওয়েলথ সচিবালয় জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখতে প্রস্তুত এবং বাংলাদেশের জনগণ ও কমনওয়েলথ পরিবারের সব সদস্যের জন্য শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।




